ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি নির্বাচন ঘিরে বিতর্ক।অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা বিভাগের

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অভিভাবক।

অভিযোগকারী মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, যিনি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহাদি হোসেন আবাদের অভিভাবক। তার অভিযোগ, অভিভাবক সদস্য নির্বাচনের পুরো প্রক্রিয়ায় বিধি-বহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে কিছু প্রার্থীকে সুবিধা দেওয়া হয়েছে এবং তাকে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিভাবক সদস্য নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের নির্ধারিত তারিখ ছিল ১৮ ও ১৯ মে। তবে সংশ্লিষ্ট সকল অভিভাবকের জন্য সমান সুযোগ নিশ্চিত না করে সীমিত পরিসরে মনোনয়নপত্র বিতরণ করা হয়। এতে আগ্রহী অনেক অভিভাবক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী জানান, তিনি নির্ধারিত ৩০০ টাকা ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ, পূরণ ও জমা দেন। পরবর্তীতে অন্যান্য প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৫ হাজার টাকা জমা দেওয়ার বিষয়টি জানতে পেরে তিনি বিদ্যালয়ে সেই অর্থও জমা দেন। কিন্তু এ সময় কিংবা তার আগে তাকে জানানো হয়নি যে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তার দাবি, পরে নির্বাচন সংক্রান্ত খোঁজ নিতে গেলে প্রধান শিক্ষক মৌখিকভাবে তাকে মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানান। অথচ প্রচলিত বিধি অনুযায়ী কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে তার কারণ লিখিতভাবে অবহিত করা এবং আপিলের সুযোগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তাকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি এবং আপিলের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে একটি নির্দিষ্ট পক্ষের অনুকূলে কমিটি গঠনের চেষ্টা করা হয়েছে। কয়েকজন অভিভাবকও অভিযোগ করেন, দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে প্রধান শিক্ষকের একক প্রভাব তৈরি হয়েছে, যার প্রতিফলন এসএমসি নির্বাচনেও দেখা গেছে।

এদিকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলার পর প্রধান শিক্ষক তার মোবাইল ফোনে অপমানজনক বার্তা পাঠিয়েছেন বলেও অভিযোগ করেন জোনায়েদ হোসেন জুয়েল। তিনি দাবি করেন, ওই বার্তার কারণে তিনি মানসিকভাবে বিব্রত ও অপমানিত বোধ করেছেন। একজন অভিভাবক হিসেবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে অংশগ্রহণ তার নাগরিক অধিকার বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নির্বাচন নিয়ে এমন অভিযোগ অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি নির্বাচন ঘিরে বিতর্ক।অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা বিভাগের

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x