ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু:- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও সীমান্তে কয়েকদিন ধরে চলমান মানবিক সংকটের অবসান হয়েছে। শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। বিজিবি সূত্র জানায়, রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে বিএসএফ সীমান্তের শূন্যরেখায় থাকা ১১ জনকে নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু ছিল। ফলে বর্তমানে সীমান্তের ওই এলাকায় আর কোনো ব্যক্তি অবস্থান করছেন না।

এর আগে শুক্রবার গভীর রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের একটি চেষ্টা প্রতিহত করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করায় বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হওয়ায় তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছিল। অন্তঃসত্ত্বা এক নারীসহ কয়েকজন শিশুর উপস্থিতি পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি টহল ও নজরদারি বাড়িয়েছে। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঠেকাতে সীমান্তজুড়ে সতর্কতা অব্যাহত রয়েছে। বর্তমানে মশানগাঁও সীমান্তে পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

৭২ ঘণ্টা পর মশানগাঁও সীমান্তে সংকটের অবসান, শূন্যরেখা থেকে ১১ জনকে নিয়ে গেল বিএসএফ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x