টাঙ্গাইলের ধনবাড়ীর "চরভাতকুড়ায় ধান ভাঙ্গানো ঘরে আ*গু*-ন এবং করে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নি*ধ*-ন...
মোঃ জাকির খান টাঙ্গাইল। টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড চরভাতকুড়া এলাকায় পরিকল্পিতভাবে চাউল গুঁড়া করার মেশিন ঘরে অ*গ্নি*-সংযোগ এবং পুকুরে বি*ষা*-ক্ত গ্যাস প্রয়োগ করে মাছ নি*ধনের অভিযোগ উঠেছে । এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ৭/৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে।
এতে ধান ভাঙ্গানো মেশিনসহ কারখানার ভেতরে থাকা, গ্রাহকদের ধান চাউল এবং ভুট্টা সেই সাথে বিভিন্ন মালামাল পুড়ে চাই হয়ে যায়। আ*গু*-নে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে ।এদিকে একই সময়ে পুকুরে বি*ষা*-ক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগের ফলে পুকুরের বিপুল পরিমাণ মাছ মারা হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ ।
সকালে পুকুরে অসংখ্য মৃত মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এসময় ভুক্তভোগী মোঃ সিদ্দিক "বলেন এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিতভাবে তাদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এঘটনা সোনা মাত্রই ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বক্তব্যে বলেন এই ঘটনায় জড়িত যদি কাউকে তদন্ত করে পাওয়া যায় তবে সে যে কেউ হোক না কেন তাকে আইনের আওতায় এনে সবোর্চ্চ শাস্তি প্রদান করা হবে। এসময় ধনবাড়ী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ বলেন এই ঘটনায় জড়িত ব্যাক্তিকে বের করে তাকে আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার করা হোক।
এসময় স্থানীয় এলাকাবাসীরা জানান একদিকে ব্যবসা প্রতিষ্ঠানে অ*গ্নি*-সংযোগ এবং অন্যদিকে পুকুরে মাছ নিধনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ধনবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম বলেন আমরা ঘটনা স্থলে এসে পরিদর্শন করলাম অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মতামত