ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর প্রায় সাত মাস ধরে নিখোঁজ রয়েছেন শারীরিক ও বাকপ্রতিবন্ধী মোঃ সাইদুল ইসলাম (৪০)। দীর্ঘদিনেও তার কোনো সন্ধান না মেলায় দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ মা সামসুন্নাহার বেগম। নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় দিন কাটছে তার কান্না ও অপেক্ষায়।

নিখোঁজ সাইদুল ইসলাম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ২০২৫ বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। পথে একটি রাস্তার মোড় থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাইদুল ইসলামের মা সামসুন্নাহার বেগম বলেন, আমার ছেলে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি, আশপাশের গ্রাম, পুকুর, হাসপাতাল ও থানায় ঘুরেছি। খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না। তিনি আরও বলেন, আমার পুত্র সন্তান, আমার মানিক ধন সাইদুলকে যদি কেউ খুঁজে পান, দয়া করে আমাকে খবর দিন। আমি তাকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছেলেকে খুঁজে না পেয়ে ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১১২১। এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে নিখোঁজ প্রতিবন্ধী সাইদুল ইসলামকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি।

কেউ তার সন্ধান পেলে যোগাযোগ করুন: মোঃ সুলতান মাহমুদ: ০১৩৪৬-৩১২০২৩/ ০১৯৫৬-২৯৮৪১১

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x