ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইদহে ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী গ্রেফতার

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি :-  ঝিনাইদহে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলের বিকল্প কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার (০৬ জুন) আনুমানিক দুপুর ১.০০ ঘটিকায় জেলার কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলাব্যাপী মাদক নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ থানার একটি অভিযানিক দল বলিদাপাড়া এলাকার বালিয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে। সেখানে মাদক ব্যবসায়ী জীবনের সহযোগী সুজন আহমেদের বাসায় তল্লাশি চালিয়ে ৩২২ পিস ইয়াবা এবং ১৯ বোতল কোরেক্স উদ্ধার করা হয়। এই ঘটনায় সুজন ও জীবনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ থানার বানুরিয়া এলাকার মৃত ইলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩২) এবং একই থানার বলিদাপাড়া (বালিয়াডাঙ্গা) এলাকার মোঃ আলতাফ মন্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রধান আসামি জীবনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদকের মামলা রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে ইয়াবা ও কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x