ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কোটালীপাড়ায় যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, ছিনতাইকারীদের হামলার আশঙ্কা

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে কোটালীপাড়া উপজেলার মাঝিগাতী স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কুশলা গ্রামের বাসিন্দা জয় শেখ (১৮), পিতা- কাবির শেখকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় জয় শেখ অচেতন অবস্থায় ছিলেন। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, জয় শেখ ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। দুর্বৃত্তরা তার কাছে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে তাকে নির্মমভাবে মারধর করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কোটালীপাড়ায় যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, ছিনতাইকারীদের হামলার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x