ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দিতে কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু, সৎবাবার বিরুদ্ধে অভিযোগ

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সৎবাবার সঙ্গে অভিমান করে ঘাস মারার কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের বাসিন্দা ওসমান বিশ্বাসের মেয়ে (পূর্বে হাবিবর রহমানের কন্যা) গত ৪ জুন সন্ধ্যায় তার মায়ের কাছে মোবাইল ফোন দেখতে চায়। অভিযোগ রয়েছে, মা মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে কিশোরী অভিমান করে ঘাস মারার কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ৫ জুন রাত আনুমানিক ২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে কীটনাশক পান করে কিশোরীর মৃত্যু, সৎবাবার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x