ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৯৫টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী বাজারে শনিবার (০৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের প্রায় ৯৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে গার্মেন্টস, কসমেটিকস, ফল ও জুতার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পাশ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি), সার্কেল এএসপি এবং স্থানীয় প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও অমৃত দেব নাথ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত দোকানদারদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রস্তুত শেষে সরকারের পক্ষ থেকে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এ সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৯৫টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x