ভালুকায় বাঁশঝাড়ের নিচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশের একটি বাঁশঝাড়ের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের ভিত্তিতে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, “ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত