ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

“দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

==============================

সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: ০৪ জুন ২০২৬ খ্রি. দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুর মৌসুমকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লিচু ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতকরণে দিনাজপুর শহরের কালিতলা লিচুর আড়ত পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

পরিদর্শনকালে তিনি আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিচু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা বা আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে দিনাজপুর জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, দিনাজপুরের লিচুর সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। লিচু মৌসুমে ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

“দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x