ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছায় আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, স্বাস্থ্যঝুঁকির অভিযোগে নতুন মোড়

এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা হরিঢালীইউনিয়নের উত্তর সলুয়ার জনবহুল আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি পোল্ট্রি ফার্মকে কেন্দ্র করে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণের অভিযোগে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, বর্জ্য ও মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর এবার অভিযোগকারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকার মধ্যে পরিচালিত ওই পোল্ট্রি ফার্ম থেকে প্রতিনিয়ত তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।মুরগির বিষ্ঠা ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। খামারের বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় মশা-মাছির উপদ্রবও বৃদ্ধি পেয়েছে বলে দাবি এলাকাবাসীর।এ অবস্থায় এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে রামপ্রসাদ কর্মকার সম্প্রতি পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনিখামারের কারণে সৃষ্ট জনদুর্ভোগ, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত সমস্যার বিষয় তুলে ধরেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দেয় এবং উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় উপজেলা স্যানিটারি কর্মকর্তা উদয় মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই করেন। তবে অভিযোগ রয়েছে, তদন্ত কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই অভিযোগকারী রামপ্রসাদ কর্মকারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।রামপ্রসাদ কর্মকারের দাবি, অভিযোগের জেরে তাকে দেখে নেওয়া, হয়রানি ও মারধরের হুমকি দেওয়া হয়েছে। এমনকি নিজেদের খামারের ক্ষতি করে তার বিরুদ্ধে দায় চাপানোর কথাও বলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।ঘটনার পর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।এদিকে স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় পরিচালিত খামারগুলোর পরিবেশগত প্রভাব ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি অভিযোগের পর হুমকির বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন তারা।স্থানীয়দের প্রশ্ন, জনস্বার্থে উত্থাপিত একটি অভিযোগের সুষ্ঠু সমাধান হবে, নাকি অভিযোগকারীকেই ভীতি ও চাপের মুখে পড়তে হবে-এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে উত্তর সলুয়ার মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছায় আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম, স্বাস্থ্যঝুঁকির অভিযোগে নতুন মোড়

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x