ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিএনজিতে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, টেকনাফে র‌্যাব-১৫ এর জালে মাদক কারবারি।

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার :কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘শূন্য সহনশীলতা’ (Zero Tolerance) নীতি বাস্তবায়নে এবং দেশের যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউনিয়ন এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে ২৩,০০০ (তেইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি সৈয়দ আলম (৪৮), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-নাছিমা বেগম, গ্রাম-জাদিমুরা, কোনাপাড়া স্টেশন গলি (জামাল মসজিদের পার্শ্বে), ০৯নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন পরিষদ, টেকনাফ থানার কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব-১৫ এর সূত্রে জানা যায়, গত ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ১৫:০৫ ঘটিকায় সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হয় যে, একজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশা যোগে বরইতলী এলাকা হয়ে টেকনাফ সদরের দিকে অগ্রসর হচ্ছে। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে বিকাল আনুমানিক ১৫:৪৫ ঘটিকায় টেকনাফ সদর ইউপির ০৯নং ওয়ার্ডের বড়ইতলী সাকিনে টেকনাফ র‌্যাব ক্যাম্পের সম্মুখস্থ পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

বিকাল আনুমানিক ১৬:১০ ঘটিকায় জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে সংকেত দিয়ে থামানো হয়। এরপর অটোরিকশা চালক সৈয়দ আলম (৪৮)-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে, সে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্থানীয় জনগণের সম্মুখে ধৃত আসামির দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে - অটোরিকশার পিছনের ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় মোট ২৩,০০০ (তেইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিকশা এবং আসামির ব্যবহৃত ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের সিন্ডিকেট নির্মূল এবং চোরাচালান রোধে র‌্যাব-১৫ এর এই ধরনের গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সিএনজিতে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, টেকনাফে র‌্যাব-১৫ এর জালে মাদক কারবারি।

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x