ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু!

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন ২০২৬) ভোরে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তিনি গত ৫ বছর ধরে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে তার শ্বশুর বাড়ীতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩টায় গোহালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ এমরান হোসেনের (৫৭) গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করে। সকলের চিৎকারে উত্তেজিত স্থানীয় লোকজন ছুটে এসে মূল ঘটনা না জেনেই আটক ফিরোজ আলীকে গণপিটুনী দেয়। এতে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন।

এ সময় জখমীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু!

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x