মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত কিশোরগঞ্জে মন্ডল বাড়ির উদ্যোগ এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী( ডিজিটাল):নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নে মন্ডল বাড়ির উদ্যোগ এ অন্ধজনে দেহ আলো এ স্লোগান কে সামনেরেখে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত।
আজ রবিবার ৩১ মে সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হয়।বিনামূল্যে রোগীদের যে সব সেবা প্রদান করে
ফ্রী চক্ষু পরীক্ষা ও ডাক্তারী পরামর্শ ফ্রি ঔষধ সরবরাহ ফ্রী চশমা প্রদান ফ্রী ব্যবস্থাপনা পত্র প্রদান দেওয়া হয়।
ছানি ও নেত্রনালীর অপারেশনের জন্য নির্দিষ্ট হাসপাতালে রেফার করা হয়।
এ সময় সেবা প্রদান করেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার এম.বি.বি.এস; বি.সি.এস (স্বাস্থ্য) ডাঃ তৌহিদুল ইসলাম,সুনামগঞ্জ ডি.এম.এফ (ঢাকা); ডিপ্লোমা ইন অপটিমেট্রি এন্ড লো ভিশন (DOLV) রিফ্রাকশনিস্ট আধুনিক চক্ষু হাসপাতালের মোঃ আব্দুর
রশিদ,সার্বিক সহযোগিতায় ছিলেন
রফিকুল ইসলাম মন্ডল ও জাকির হোসেন মন্ডল এবং মাহাফুজার রহমান মন্ডল।
অত্র এলাকার গরীব,অসহায়, দুস্থ ও সকল শ্রেণির মানুষ এ চক্ষু সেবা পেয়ে অনেক খুশি।কারণ বাহিরে চোখ পরীক্ষা করতে গেলে অনেক টাকা প্রয়োজন এখানে ফ্রি সেবা ও ঔষধ,চশমা পেলাম।
মতামত