ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি কর্মসূচির আওতায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৬৯৯ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে আমতলী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, মো. জালাল উদ্দিন ফকির, মো. কবির ফকির এবং সাগর চন্দ্র হাওলাদার।এদিকে সকালে আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত পৃথক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেলী পারভিন মালা।

আয়োজক সূত্রে জানা যায়, ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানি প্রোগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৬৯৯টি পরিবারের মধ্যে জনপ্রতি ২ কেজি করে কুরবানির মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাংস পেয়ে উপকারভোগীরা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা নিম্নআয়ের পরিবারের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। অনুষ্ঠান শেষে সুশৃঙ্খল পরিবেশে উপকারভোগীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x