ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামে বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা।

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ঝাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া দাখিল মাদরাসার ১৯৮৮-২০২৬ সালের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনির হোছাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক শাহী, মাদরাসার সুপার মোঃ আবুল কাছেম, শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, ম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা নজির আহমেদ, শেয়ার অ্যান্ড কেয়ার গ্রুপের পরিচালক বেলায়েত হোছাইন, ইবনে সিনা ডায়গনষ্টিক এন্ড কনসালটেনশন সেন্টারের ডাঃ মিজানুর রহমান, জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতালের ডাঃ আরাফাত হোসেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের আহবায়ক মোঃ ছালামত উল্লাহ, সদস্য সচিব ছানা উল্লাহ। বক্তব্য রাখেন শিক্ষক আবদুল হাকিম, সাবেক ছাত্র জসিম উদ্দিন, শফি উল্লাহ, ওমর ফারুক মারুফ, আরিফুল হক, হাবিবুর রহমান, আবদুল মোতালেব, মিজানুর রহমান। সাবেক শিক্ষার্থী আলাউদ্দিন আবির ও এসএন ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে আমিরাবাদ মাদরাসার অধ্যক্ষ একেএম ইব্রাহিম ভুঁইয়াসহ বায়তুশ শরফ লহরী জাব্বারীয়া মাদরাসার ১৯৮৮-২০২৬ সালের সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসা, বালিশ ধরা ও হাঁড়ি ভাঙা খেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেলে অবসরপ্রাপ্ত ও বদলিজনিত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী সাবেক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মাদরাসার মরণোত্তর শিক্ষক-কর্মচারীর পরিবারের হাতে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা।

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x