ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ন্যাশনাল প্রেস সোসাইটি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখা অফিসে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখা কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধানত উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক জামাল মেম্বার, জেলা সেক্রেটারি মোঃ জহির আলম বাপ্পী, মনসুর সিকদার, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক এস. কে. জাফর, সাংবাদিক মোহাম্মদ হোসাইন, সাংবাদিক আবু মুসাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির উন্নতি, শান্তি এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ন্যাশনাল প্রেস সোসাইটি ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখা অফিসে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x