ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদের ছুটিতেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত।গোপালগঞ্জে দ্রুত অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য, চলছে মশক নিধন কার্যক্রম

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহার ছুটিতেও গোপালগঞ্জ জেলা শহরে থেমে নেই পরিচ্ছন্নতা কার্যক্রম। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের পাশাপাশি শহরের বিভিন্ন খাল, ড্রেন ও গুরুত্বপূর্ণ এলাকায় মশক নিধন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ।

শনিবার (৩০ মে) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক (স্থানীয় সরকার, অতিরিক্ত দায়িত্ব) ফারিহা তানজিন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “কোরবানির ঈদ উপলক্ষে দ্রুত বর্জ্য অপসারণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। আজও সারাদিন মাঠপর্যায়ে মনিটরিং করা হচ্ছে। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের দিনসহ পুরো ছুটিকালীন সময়ে অতিরিক্ত ৬৫ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ১৫ জন ওয়ার্ডভিত্তিক তদারকি কর্মী দায়িত্ব পালন করছেন। নিয়মিত কর্মীদের পাশাপাশি অতিরিক্ত জনবল নিয়োগের ফলে অল্প সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

এদিকে শহরের বিভিন্ন খাল ও জলাধারে জমে থাকা বর্জ্য পরিষ্কারের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও খালপাড়ে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটির মধ্যেও পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস প্রচেষ্টায় শহরের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রয়েছে। তারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্যা এবং প্রশাসকের ব্যক্তিগত সহকারী (পিএ টু প্রশাসক) মাহফুজুর রহমান লাবলু।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদের ছুটিতেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত।গোপালগঞ্জে দ্রুত অপসারণ করা হয়েছে কোরবানির বর্জ্য, চলছে মশক নিধন কার্যক্রম

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x