ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কড়াকড়ি নিরাপত্তায় বাংলাদেশের জাতীয় ঈদগাহে মুসল্লির উপস্থিতি তুলনামূলক কম

মো: মফিদুল ইসলাম সরকার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে এবার তুলনামূলক কমসংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের মতে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রবেশ সংক্রান্ত কড়াকড়ির কারণেই অনেক মুসল্লি জাতীয় ঈদগাহে যেতে আগ্রহ হারান।

ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশপথে তল্লাশি, পরিচয় যাচাই এবং বিভিন্ন নিষিদ্ধ সামগ্রীর তালিকা থাকায় মুসল্লিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে মোবাইল ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক, বড় ব্যাগসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেকেই বিড়ম্বনায় পড়েন।

জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ কারণে প্রতি বছরই এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এবার নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।

ঈদগাহ এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সকলকে নিয়ম মেনে প্রবেশ করতে বলা হয়।

অন্যদিকে, কয়েকজন মুসল্লি জানান, নিরাপত্তা প্রয়োজন হলেও অতিরিক্ত কড়াকড়ির কারণে সাধারণ মানুষ কিছুটা অস্বস্তিতে পড়েছেন। বিশেষ করে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিতে না পারায় অনেকেই ভোগান্তির শিকার হন।

তবে সবকিছুর মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শুধুতাই নয় অনেকের মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক হারিয়ে যাওয়ার পর্যন্ত ঘটনা ঘটেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কড়াকড়ি নিরাপত্তায় বাংলাদেশের জাতীয় ঈদগাহে মুসল্লির উপস্থিতি তুলনামূলক কম

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x