ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কোরবানির মাংস মসজিদে নাকি মাতুব্বরের বাড়ি যাবে - এ বিষয়ে তর্কে জড়িয়ে সংঘর্ষে আহত ৩০

মোঃ ইলিয়াছ খান সালথা উপজেলাপ্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আযহার দিন কুরবানীর মাংস মসজিদে রাখা হবে নাকি গ্রাম্য মাতুব্বরের বাড়িতে নেয়া হবে, এ নিয়ে তর্কে- বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার আলগা ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির পরে মাংস একত্র করে ভাগাভাগির জন্য রাখা হয়। পরে তা মসজিদে রাখা হবে নাকি মাতুব্বরের বাড়িতে নেয়া হবে, এই বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে দেন আবু বকর মুন্সী ও অপরপক্ষে নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। এতে উভয় পক্ষের নারী- পুরুষ সহ অন্তত ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে স্থানীয় চিকিৎসা দেয়া হলেও গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাংস রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কোরবানির মাংস মসজিদে নাকি মাতুব্বরের বাড়ি যাবে - এ বিষয়ে তর্কে জড়িয়ে সংঘর্ষে আহত ৩০

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x