একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন,অসুস্থ বোনের জন্য ভাইদের অফুরন্ত ভালবাসার নির্দেশন, একজন স্বামীর স্ত্রীর প্রতি অসীম মমত্ববোধ
মোঃ দুলাল সরকার গজারিয়া:গজারিয়ায় ফাতেমা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কুরআনের পাখিদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা
শুক্রবার(২২মে) সন্ধ্যা ৭ঘটিকায় উপজেলার ভবেরচরস্থ বারাকা রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাতেমা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তানিছুর রহমান শিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা হাসান ফারুক(দাবা),সংগঠন এর অর্থ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আলী হায়দার,কারী হাফেজ মাওলানা আল আমিন, সংগঠন এর মহাসচিব সাইদুল হক শিকদার ভাইচ চেয়ারম্যান জাহিদুল ইসলাম শিকদার,মুফতি আবু সালেহ,মাওলানা মোস্তাক আহমেদ,মাওলানা সাইফুল ইসলাম শ্রীনগরী,মুফতি আবু হানিফ, মুফতি সাইফুল ইসলাম মিয়াজী প্রমুখ।
কিছু খবর দিতে গিয়ে অসম্ভব ভালো লাগে এই নিউজটাও তেমন অসুস্থ স্ত্রী'র প্রতি মমত্ববোধ জায়গায় যখন তাকে নিয়ে স্মৃতি চারণ করতে গিতে স্বামী অঝোরে কাঁদে তখন বুঝা যায় কতটা ভালবাসায় আবদ্ধ রেখেছিল সেই নারী,পিতা মাতা, সন্তানের প্রার্থনায় যিনি থাকেন প্রতি নিয়ত,বড় ভাইরা যখন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বোনের রোগ মুক্তি'র জন্য মানবসেবা করেন,এমন বোনের জন্য তো অন্তর থেকে দোয়া করাই যায় তাই না,মহান আল্লাহ ফাতেমা নামে বোনটাকে সুস্থতা দান করুন।
মতামত