ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিজয়নগরের আড়িয়ল গরুর হাটে জমজমাট বেচাকেনা, বিক্রি হয়েছে প্রায় হাজার পশু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গরুর বাজারে ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। শুক্রবার অনুষ্ঠিত হাটে প্রায় হাজারের মতো বিভিন্ন পশু বিক্রি হয়েছে বলে বাজার সূত্রে জানা গেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া এই পশুর হাটটি প্রায় ত্রিশ বছর ধরে ঐতিহ্যের সঙ্গে এলাকার অন্যতম কোরবানির পশুর বাজার হিসেবে ভূমিকা পালন করে আসছে। ঈদুল আজহার আগ মুহূর্তে প্রতি শুক্রবার ও সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট চলমান থাকে।

আড়িয়ল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এই হাটে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া ক্রয়-বিক্রয় হচ্ছে। দূর-দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা অংশ নেওয়ায় হাটে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

স্থানীয় বাসিন্দা হাফেজ উবায়দুল ইসলাম সুমন বলেন, “আড়িয়ল উচ্চ বিদ্যালয়ের এই কোরবানির পশুর হাটে দীর্ঘদিন ধরে আস্থার সঙ্গে পশু ক্রয়-বিক্রয় হয়ে আসছে। এখানে যাতায়াত ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করা হয়।”

হাট সংশ্লিষ্টরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাজারে পশুর আমদানি ও ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। ক্রেতা ও বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আড়িয়ল গরুর হাট এখন এলাকায় অন্যতম বড় কোরবানির পশুর বাজারে পরিণত হয়েছে।

বার্তা প্রেরক তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি:

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিজয়নগরের আড়িয়ল গরুর হাটে জমজমাট বেচাকেনা, বিক্রি হয়েছে প্রায় হাজার পশু

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x