অধিকার বঞ্চিত মানুষের পাশে সাহসী ভূমিকা রাখছে ‘কুমিল্লার প্রতিচ্ছবি’
সমাজের অবহেলিত, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাচ্ছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম “কুমিল্লার প্রতিচ্ছবি”। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান নিয়ে পত্রিকাটি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থা অর্জন করেছে।
বর্তমান সময়ে সমাজে নানা ধরনের অন্যায়, দুর্নীতি, মাদক বিস্তার, নারী ও শিশু নির্যাতন, ভূমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুমিল্লার প্রতিচ্ছবি।
সরেজমিনে জানা গেছে, অনেক ভুক্তভোগী পরিবার সামাজিক চাপ ও ভয়ভীতির কারণে মুখ খুলতে পারেন না। অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে নীরবে কষ্ট সহ্য করছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা তুলে ধরছে পত্রিকাটি।
সচেতন মহল মনে করছেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শক্তি। আর সেই দায়িত্ববোধ থেকেই কুমিল্লার প্রতিচ্ছবি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে যাচ্ছে।
বিশেষ বক্তব্য
পত্রিকার এক প্রতিনিধি বলেন,
“আমাদের উদ্দেশ্য শুধু সংবাদ প্রকাশ নয়; সত্য উদঘাটনের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা সবসময় সোচ্চার থাকবো।”
নাগরিকদের প্রতি আহ্বান
আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো অন্যায়, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, মাদক বা সামাজিক অপরাধের তথ্য ও প্রমাণ আমাদের কাছে পাঠাতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
কুমিল্লার প্রতিচ্ছবি
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সংবাদ
মতামত