ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাঙ্গাবালীতে ১ হাজার জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তেতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় উপজেলার ১ হাজার জেলে পরিবারের মধ্যে বিনামূল্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ ও ১৬ কেজি আলু দেওয়া হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এবং রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়। এ সময় জেলেদের বিকল্প সহায়তা হিসেবে সরকার খাদ্যসামগ্রী বিতরণ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে ১ হাজার জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x