“দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত”
==============================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:২০ মে ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা- পিপিএম মহোদয়।
বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট নয়টি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণে মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ মুকুল হোসেন, আর আই, পুলিশ লাইন্স, দিনাজপুর (পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।
এসময় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মতামত