নিকলীর সিংপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, জরুরি ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ষ্ট্যাফ রিপোর্টার:কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। ১৮ মে ২০২৬ তারিখে তিনি ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারের খোঁজখবর নেন। তাদের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, নদীভাঙনপ্রবণ এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রতিরোধ ব্যবস্থা একসঙ্গে গ্রহণ করতে হবে।
এ সময় নদীভাঙন মোকাবিলায় সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা, বাঁধ সংরক্ষণ, জরুরি সহায়তা প্রদান এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেন, যাতে আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় চলমান খালখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পাশ্ববর্তী খালসমূহে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা কমবে এবং নদীভাঙনের ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি, সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আতিকুল গণিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসক উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করেন এবং রান্না ও পরিবেশন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। তিনি শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সব মিলিয়ে নদীভাঙন মোকাবিলা ও শিক্ষার্থীদের পুষ্টি কার্যক্রম—দুই ক্ষেত্রেই সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন জেলা
মতামত