ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের জনবলদের স্মারকলিপি

ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু:ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও অন্যান্য কর্মীদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে সরকারি বেতন-ভাতার আওতায় আনার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৮/৫/২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতেজা বেগমের হাতে এ স্মারকলিপি তুলে দেন শিক্ষক প্রতিনিধিরা। পরে এটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক ও কর্মচারীরা সীমিত সম্মানীতে দায়িত্ব পালন করে আসছেন। দেশের শিশুদের ধর্মীয়, নৈতিক ও প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা এখনও চাকরির নিরাপত্তা ও কাঙ্ক্ষিত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। তাই দ্রুত তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেন রাণীশংকৈল উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মো. এনায়েত আলী, সাধারণ সম্পাদক মো. মেরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, শিক্ষক মিন্টুন রায়হানসহ প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মচারী।

কর্মসূচিতে বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গ্রামীণ জনপদে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ কার্যক্রমের সঙ্গে জড়িতদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে রাণীশংকৈলে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের জনবলদের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x