ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে এমপি ডা. কে এম বাবরের নতুন কার্যালয়ের উদ্বোধন, জনসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর–এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে শহরের নতুন এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. কে এম বাবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব ও সাজ্জাদ হোসেন হীরা। এছাড়া গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এ কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে তাঁদের জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এলাকার বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও জনভোগান্তির বিষয়গুলো সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সংসদ সদস্য ডা. কে এম বাবরের কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যালয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। জনসেবা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন কার্যালয়ের সার্বিক সফলতা ও জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এমপি ডা. কে এম বাবরের নতুন কার্যালয়ের উদ্বোধন, জনসেবায় নতুন দিগন্তের প্রত্যাশা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x