ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিখলা ঘাটে পর্যটক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের সমন্বিত পদক্ষেপ

ষ্ট্যাফ রিপোর্টার:হাওর ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে করিমগঞ্জের বালিখলা ঘাটে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সরেজমিনে বালিখলা ঘাট পরিদর্শন করেন এবং জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশের সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পর্যটন মৌসুমজুড়ে, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

পরিকল্পনার অংশ হিসেবে ঘাট এলাকা ও হাওরের নৌপথে নিয়মিত পুলিশ টহল বাড়ানো হবে। অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নৌভ্রমণে দুর্ঘটনা এড়াতে প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে এবং অতিরিক্ত যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাঝিদের জন্য নির্দিষ্ট নিরাপত্তা নির্দেশনাও প্রস্তুত করা হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় স্থায়ী পুলিশ হেল্প ডেস্ক ও কুইক রেসপন্স টিম মোতায়েন থাকবে। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া বা টাকা আদায় ঠেকাতে নৌকা ভাড়া, পার্কিং ফি ও খাবারের নির্ধারিত রেট চার্ট প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া যানজট এড়াতে নির্দিষ্ট পার্কিং জোন তৈরি এবং নারী ও শিশুদের নিরাপত্তায় সাদা পোশাকে নারী পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করে হাওর ভ্রমণকে আনন্দময় ও স্বস্তিদায়ক করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বালিখলা ঘাটে পর্যটক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের সমন্বিত পদক্ষেপ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x