ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার মোটরসাইকেলসহ আটক করেছে র‍্যাব-১৩

মোঃ রেজাদুল ইসলাম রেজা,স্টাফ রিপোর্টারগাইবান্ধা:গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩।

১৬ মে শনিবার সকালে র‍্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারি মিন্টু মিয়া ৩০, পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড রাইগ্রামের মৃত দুলু মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি-৩ র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পলাশবাড়ীর রাইগ্রামের কাঁচা রাস্তার ওপর একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করে ৫৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেফতারের পাশাপাশি দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতার মিন্টু মিয়া ও জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার মোটরসাইকেলসহ আটক করেছে র‍্যাব-১৩

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x