ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষকসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং দীর্ঘদিনের যৌতুক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী নিহতের বাবা মামুনুর রশিদ। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য। এজাহারে বলা হয়েছে, প্রায় চার বছর আগে তার মেয়ে মোছা. মাকসুদা আক্তার (৩১) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসিন্দা ও ঝিকরজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম রাজুকে দ্বিতীয় স্বামী হিসেবে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, তিনি পিটিআইতেও দায়িত্ব পালন করেন।

স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাকসুদা আক্তারের ওপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। সংসার টিকিয়ে রাখতে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হলেও নির্যাতন থামেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১৫ মে দিবাগত রাত প্রায় ১টা ১৫ মিনিটে পশ্চিম তারাপাশার আতরজান স্কুলসংলগ্ন বাসায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ।

নিহতের বাবা জানান, ১৫ মে দুপুরে থানার মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মামলায় স্বামী রেজাউল করিম রাজুসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষকসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x