ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন

(আহমদ রেজা)চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:বাংলাদেশের বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগীয় শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল ১৬ মে ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তন-এ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সম্মেলন সম্পন্ন হবে। সম্মেলনকে ঘিরে শিক্ষক সমাজের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জানা যায়, সম্মেলনে বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার ১২তম, চট্টগ্রাম মহানগর শাখার ৭ম এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন একযোগে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। সম্মেলনের উদ্বোধন করবেন অধ্যাপক রণজিত কুমার দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ মো. আকমল হোসেন, অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া এবং শিমুল কান্তি মহাজন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছার।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। এ অধিবেশনে আগামী কার্যমেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত উন্নয়ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।

সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সকল শিক্ষক প্রতিনিধি ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকরা আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আগামীকাল বাকবিশিস-চট্টগ্রামের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x