ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ফার্মেসিকে ৪৭ হাজার টাকা জরিমানা ঔষধ জ্বব্দ

এফ,এম,এ রাজ্জাক,  খুলনা জেলা প্রতিনিধি :- পাইকগাছায় লাইসেন্স বিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

অভিযানে ৭ টি ফার্মেসিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। 

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম এবং জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেন।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ সময় এবিকে ফার্মেসি, ডিজিটাল ইউনানী ফার্মেসি, জুয়েল ড্রাগ হাউজ, পাইকগাছা ইউনানী দাওয়াখানা, পপুলার ফার্মেসি, রোহিত ফার্মা,তৌফেল ঔষধালয়সহ মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলায় ভোক্তা অধিকার ও ঔষধ সংক্রান্ত বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ফার্মেসিকে ৪৭ হাজার টাকা জরিমানা ঔষধ জ্বব্দ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x