ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা

‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা

‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা

‎বিপ্লব চৌধুরী, স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর এলাকায় হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে, ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের।

‎স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলো দেখা যায় না, যার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও বৃদ্ধদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।

‎এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। যানবাহন চলাচলের সময় কাদা ও নোংরা পানিতে আশপাশের দোকানপাট ও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‎স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা
0:00 0:00
1.0x