জামালপুরে বিয়েছাড়া সংসার (হরিজন মুসলিম) নর,নারীর অন্তঃসত্ত্বা নারী তীব্র খুব পৌর'সমাজের-
মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:জামালপুর সদর পৌরসভার ৫নং ওয়াডের বসাকপাড়া এলাকার হরিজন কলোনির এক যুবকের সঙ্গে এক মুসলিম পরিবারের গৃহবধূর সম্পর্ক'কে কেন্দ্র করে এলাকায় আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে জামালপুর সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর পৌরসভার ১১নং ওয়াডের মধ্যে বাগেরহাটা গ্রামের রমজান আলীর মেয়ে ইশিতার সঙ্গে শেরপুর জেলার নকলা উপজেলার সুজন মিয়ার বিবাহ হয়। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।
স্বামী সুজন মিয়ার অভিযোগ, পরিচয়ের সূত্র ধরে বিপাশা সঙ্গে হরিজন কলোনির গণেশ নামের এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। পরে ইশিতা স্বামীর সংসার ছেড়ে গণেশের সঙ্গে বসবাস শুরু করেন।
সাংবাদিকদের সামনে বিপাশা দাবি করেন, তিনি প্রায় ১০ মাস আগে গণেশকে বিয়ে করেছেন এবং বর্তমানে অন্তঃসত্ত্বা। তবে তিনি স্বামীকে তালাক দেওয়ার কিংবা নতুন বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানা গেছে।
এ বিষয়ে সুজন মিয়া বলেন, “আমাকে তালাক না দিয়ে কীভাবে অন্যত্র বিয়ে করেছে, সেটি আমি জানতে চাই।”
অন্যদিকে, জামালপুর সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত