ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আদালতের নির্দেশ উপেক্ষা করে দখল, অসহায় পরিবারের আর্তনাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চুয়েট প্রকৌশলীর প্রভাবের অভিযোগে সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া

জামাল উদ্দীন : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী গ্রামের ফজলুর রহমান ও তার পরিবার প্রায় এক বছর ধরে নিজ বসতভিটায় ফিরতে পারছেন না। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ কর্মরত প্রকৌশলী মকবুল হোসেনের প্রভাব খাটিয়ে পরিবারটির জমি দখল ও দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ফজলুর রহমানের বাপ-দাদার বসতভিটা ও আবাদি জমি বহু বছর আগে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়। পরবর্তীতে ফজলুর রহমানের নিজ ক্রয়কৃত প্রায় ৫.৫ শতাংশ জমিও জোরপূর্বক দখল করে পরিবারটিকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে পরিবারটি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছে।

পরিবারটির দাবি, স্থানীয় চেয়ারম্যানের সালিশ, প্রশাসনিক দপ্তর ও আদালতের দ্বারস্থ হয়েও তারা প্রতিকার পাননি। একাধিক মামলার তদন্তে অভিযোগের সত্যতা মিললেও আদালতের নির্দেশ অমান্য করে অভিযুক্তরা জমি দখলে রেখেছে বলে অভিযোগ করা হয়।

মামলার নথি অনুযায়ী, পিবিআই তদন্তে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৪২৭/৫০৬/১১৪ ধারার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া আদালত ১৪৪/১৪৫ ধারায় উভয় পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ প্রদান করলেও তা উপেক্ষা করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

সবচেয়ে আলোচিত বিষয় হলো—পরিবারটির এক মেয়ে একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় কর্মরত। ফলে সাংবাদিক পরিবার হয়েও নিরাপত্তাহীনতায় দিন কাটানোর ঘটনায় স্থানীয় মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “ফজলুর রহমানের কোনো জমি নেই।”

একটি পরিবার বছরের পর বছর ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে, আদালতের নির্দেশও কার্যকর হচ্ছে না—এমন পরিস্থিতিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চুয়েট প্রকৌশলীর প্রভাবের অভিযোগে সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x