ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীর বহরপুর বাজারে পেঁয়াজে ধলতা নেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

আক্কাস আলী খান,রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (০৯ মে) সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের সময় অতিরিক্ত ধলতা দাবি করার অপরাধে সমাধিনগর বাজারের অর্জুন  মণ্ডলকে ১০০০ টাকা এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২০০০ টাকা দুই ব্যবসায়ীকে সর্বমোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের কৃষকের আনীত পণ্যের নীট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর বহরপুর বাজারে পেঁয়াজে ধলতা নেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x