ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

 কুমিল্লায় সদর আলেখারচর এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি চোরাই Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার করা হয়।শুক্রবার (৮ মে) জেলার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন,  মেহেদী হাসান সাজ্জাদ (২৫), পিতা: বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা পশ্চিমপাড়া এলাকার আব্দুল খালেক মোল্লার ছেলে। পুলিশের তথ্য মতে, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), বাড়ি চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রায়পুর (দুর্গাপুর ইউনিয়ন) এলাকার আবুল কামালের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর দিকনির্দেশনায় জেলাজুড়ে থানা পুলিশ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে কয়েকজন চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে একটি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। এছাড়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল বলেও স্বীকার করেছে তারা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x