যশোরে দোকান ঘর ভাড়া না দেওয়ায় বিশিষ্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।
ইমাদুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:- যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দোকান ঘর ভাড়া না দেওয়ায় আনিসুর রহমান (৫৫) নামে এক বিশিষ্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) রাতে নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকায় নিজ বাড়ির সামনে তিনি হামলার শিকার হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান 'জয়েন্ট ট্রেডিং -এর মালিক ছিলেন। এছাড়া নওয়াপাড়া বাজারে তার মালিকানাধীন 'আনিস প্লাজা' নামে একটি বহুতল মার্কেট রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। নওয়াপাড়া পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিসুর রহমানের মার্কেট 'আনিস প্লাজা'-র একটি দোকান ঘর ভাড়া নিতে চেয়েছিলেন।
কিন্তু আনিসুর রহমান তাকে দোকান ভাড়া দিতে রাজি হননি। এই বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহমুদ ও তার সহযোগীরা অতর্কিতে আনিসুর রহমানের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হামলাকারীরা গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।নওয়াপাড়ায় নৌবন্দরে ধর্মঘট বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পুলিশের বক্তব্য অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন। আনিস প্লাজায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শাহ মাহমুদ নামের এক ব্যক্তি এই হামলায় জড়িত। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে ।এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত