ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জয়পুরহাটের পাঁচবিবিতে ২১ মাস পর বিদ্যালয়ে ফিরেই মাঠে সিজদায় বসে পড়েন প্রধান শিক্ষক

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:

দীর্ঘ ২১ মাসের অপেক্ষা, অপমান ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নিজ কর্মস্থলে ফিরলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দীঘি নান্দুলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে ফিরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যালয়ের মাঠেই সিজদায় বসে পড়েন তিনি।

প্রিয় কর্মস্থলে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন কবির হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন এবং অনেকেই আবেগঘন সেই মুহূর্তের সাক্ষী হন।

জানা যায়, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলেন স্থানীয় কিছু বাসিন্দা। পরবর্তীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হলে স্থানীয় চাপের মুখে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছিল। প্রধান শিক্ষক ফিরে আসায় শিক্ষকরা স্বস্তি অনুভব করছেন। তাঁর দাবি, ওই সময় কবির হোসেন ‘মবের শিকার’ হয়েছিলেন।

প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, “মবের শিকার হয়ে ২১ মাস বিদ্যালয়ে আসতে পারিনি। আজ আবার কর্মস্থলে যোগদান করতে পেরে নিজের জায়গায় ফিরে আসার অনুভূতি হচ্ছে।”

পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে জোরপূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং কয়েক মাস তাঁর বেতনও বন্ধ ছিল। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তাঁর বেতন পুনরায় চালু করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে পুনরায় বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ২১ মাস পর বিদ্যালয়ে ফিরেই মাঠে সিজদায় বসে পড়েন প্রধান শিক্ষক

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x