ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীর শিবপুর উপজেলার আলোচিত হত্যা মামলার আসামী ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্ৰেফতার

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:নরসিংদীর শিবপুরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীকে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেফতার করে এবং গ্রেফতারের বিষয়টি দুবাই পুলিশ বাংলাদেশে বার্তা প্রেরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেফতারকৃত আসামীকে বাংলাদেশে নিয়ে আসে এবং উক্ত আসামী-আরিফ সরকার(৪০), পিতা-মৃত হাফিজ উদ্দিন সরকার, গ্রাম-পুটিয়া কামারগাঁও, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গত ৬ইং মে বুধবার . বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খাঁ নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গ্রেফতারকৃত আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের পরিকল্পনায় গত-২৫/০২/২০২৩ ইং সকাল ৬:১৩ টার সময় ভিকটিমের নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর জখম করা হয়।ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ৩১/০৫/২০২৩ ইং মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় গত ২৭/০২/২০২৩ ইং ভিকটিমের ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানার মামলা নং-১৭, তারিখ-২৭/০২/২০২৩ ইং , ধারা-৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ সংযুক্ত ৩০২ পেনাল কোড দায়ের করেন। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে গত ২৩/০৬/২০২৩ইং   পিবিআই নরসিংদী জেলা কর্তৃক মামলার তদন্তভার গ্রহণ করে।

পিবিআই এর তদন্তকালে ইতিপূর্বে ঘটনায় জড়িত অন্যতম আসামী মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে উক্ত গ্রেফতারকৃত আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে। আরিফ সরকার ঘটনায় জড়িত থাকার সু-স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায়  পিবিআই নরসিংদী জেলা আসামী আরিফ সরকারের বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য The Assistant Inspector General (NCB), Bangladesh Police, Police Headquarter, Dhaka বরাবরে আবেদন করা হয়। পরবর্তীতে আসামী আরিফ সরকার দুবাইতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়ার অংশ হিসাবে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ করা হয় এবং তাকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়। অতঃপর মামলা তদন্ত শেষে পিবিআই নরসিংদী  গত ২৪/১১/২০২৫ইং  আসামী আরিফ সরকার সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আসামী আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আসামী আরিফ সরকারকে দুবাই থেকে ০৬/০৫/২০২৬ইং  বাংলাদেশে নিয়ে আসে। আসামী আরিফ সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা শিবপুর থানায় মুলতবি থাকায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হযরত শাহজালাল(রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে শিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। শিবপুর থানা পুলিশ গত ০৬/০৫/২০২৬ ইং বুধবার,

 আসামী আরিফ সরকারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুর উপজেলার আলোচিত হত্যা মামলার আসামী ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্ৰেফতার

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x