ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা :পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে রিফাত গাজী (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চর মার্গারেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাজাহান শিকদার নামে এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি একটি গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। তাদের দাবি, মৃতের মুখেও কাপড় পেঁচানো ছিল এবং ঘটনাস্থল থেকে একটি প্যান্ট উদ্ধার করা হয়েছে।

নিহত রিফাত গাজী চর মার্গারেট গ্রামের লিটন গাজীর ছেলে। সে একই এলাকায় নানার বাড়িতে থাকত বলে জানা গেছে। তার নানার নাম হোসেন মাল। পাশের বাড়ির সিদ্দিক হাওলাদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও।

এ বিষয়ে রাঙ্গাবালী চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x