শাপলা দ্রোহের আগুন থেকে ঈমানের জাগরণ
মুহি উদ্দীন খান :- আমরা তখন আজিজুল উলুম মাদ্রাসায় জামাতে মিজান/নাহুম(ষষ্ঠ) শ্রেণীতে পড়ি। মুক্তমনা, কুহুক ব্লগ ও ইমরান এইচ সরকার, বাপ্পিদত্য বসু এই নামগুলো ব্লাগারদের নাম হিসেবে জানছি মাত্র। বাদ আসর উস্তাজরা আমাদেরকে জিহাদ ও ইসলামের হেফাজতের বিষয়ে কুরআন হাদিস থেকে আলোচনা করে অনুপ্রাণিত করতেছেন। এর পরে সবাইকে লাইন ধরে শিকল গেইট ব্রিজের পারে গিয়ে বাসে উঠে যেতে বললো। যাচ্ছি শানে রেসালত সম্মেলনে মূলত এইটা ৫ এ মে লংমার্চ এর প্রস্তুতি চলছিলো বাংলা বাজার স্টেশনে। গাড়িতে বলাবলি হচ্ছে সেখানে আশরাফ আলী নিজামপুরী (আমাদের ত্বাহাবী শরিফের উস্তাজ) হাটহাজারী মাদ্রাসা বড় মুহাদ্দিস এসেছেন। তিনি হেফাজতের ১৩ দফা থেকে আলোচনা করছিলেন, আর বক্তব্যে মানুষ তাকবীরের আওয়াজে প্রকম্পিত করে তুলছিলো চারপাশ।
২০১৩ সালের শুরুতে হেফাজতের ১৩ দফা দাবি।দাবিগুলো নিম্নরূপ: ১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা এবং কোরআন-সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা। ২. আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রচয়িতা নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করে কঠোর আইন পাস করা। ৩. তথাকথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক এবং রাসুল (সা.)-এর শানে কুৎসা রটনাকারী ব্লগারদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি। ৪. দেশের সব স্তরে নারী-পুরুষের অবাধ মেলামেশা ও বেহায়াপনা-অশ্লীলতা বন্ধ করা। ৫. ইসলামবিরোধী ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি বাতিল করে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা।৬. কাদিয়ানিদের সরকারিভাবে ‘অমুসলিম’ ঘোষণা করা। ৭. ঢাকাকে মূর্তির নগরী বানানো বন্ধ করা এবং মসজিদে নির্বিঘ্নে নামাজের সুযোগ।
৮–১৩. (সংক্ষেপে: গণমাধ্যমে ইসলামি লেবাস নিয়ে উপহাস বন্ধ, এনজিওর ধর্মান্তরিতকরণ বন্ধ, ওলামাদের ওপর নির্যাতন বন্ধ, গুলিবর্ষণের বিচার, নাস্তিকদের অপপ্রচার বন্ধ ইত্যাদি)।
শাহবাগ আন্দোলন (২০১৩ সালের প্রথমার্ধ) শাহবাগ যেন তাহরির স্কোয়ার — এক রাতের মধ্যেই লাখো জনতার মিলনমেলায় পরিণত হয় শাহবাগ। ‘প্রথম আলো’সহ বিভিন্ন মিডিয়া এটিকে ইয়াং জেনারেশনের বিপ্লব হিসেবে তুলে ধরে। সরকারও নড়েচড়ে বসে। মঞ্চের মুখপাত্র হিসেবে ডা. ইমরান এইচ সরকারকে নির্বাচিত করা হয়।
৫ মে ২০১৩ — অপারেশন শাপলা (রাতের ঘটনা) অপারেশনের বিবরণ: নাম: পুলিশ — অপারেশন সিকিউরড শাপলা; র্যাব — অপারেশন ক্যাপচার শাপলা; বিজিবি — অপারেশন ফ্লাশ আউট। সময়: রাত ২:৩১ থেকে ৩:১১ (৪০ মিনিটে মূল অপারেশন, ভোর ৫টা পর্যন্ত পুরো নিয়ন্ত্রণ)। জনবল: পুলিশ ৫,৭১২ + র্যাব ১,৩০০ + বিজিবি ৫৭৬ = মোট ৭,৫৮৮ জন।গোলাবারুদ: টিয়ার শেল ৮০,০০০, রাবার বুলেট ৬০,০০০, শটগান ১৫,০০০, সাউন্ড গ্রেনেড ১২,০০০ ইত্যাদি — মোট ১,৬৭,৩০০ রাউন্ড।
সেদিন রাতে শাপলা চত্বরে ৫০–৭০ হাজার লোক ছিলেন বলে অনুমান করা হয়। কোনো প্রতিরোধ ছিল না, অনেকে তাসবিহ ও জায়নামাজ নিয়ে ছিলেন। সেদিন তারা দেশের সম্পদ দেশের জনগণের বিরুদ্ধে সর্বোচ্চ নগ্নভাবে ব্যবহার করে।
তখন বেগম জিয়ার ফেসবুকে পোস্ট (৫ মে ২০১৩) দিয়ে প্রতিবাদ জানান। তিনি লিখেছেন
“শাপলা চত্বর থেকে সরিয়ে নেয়া হচ্ছে সাংবাদিকদের। বিদ্যুৎ বন্ধ করা হয়েছে... গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত? এখন খালি হত্যাকারীদের নামার পালা? আওয়াজ তুলুন!”
৬ মে ২০১৩ — পরদিনের সংবাদপত্র ও প্রতিক্রিয়া প্রথম আলো: “হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ।” ডেইলি স্টার: কিশোর হেফাজত সমর্থকের গুলতি ছোড়ার ছবি সহ প্রতিবেদন।
অন্যান্য শিরোনাম: “হেফাজতের তাণ্ডবে ‘সবুজ’ হারাল মতিঝিল-পল্টন”, “অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা”, “ধ্বংসযজ্ঞ চালিয়েছে হেফাজত-জামায়াত-বিএনপি” ইত্যাদি।
পরবর্তী প্রতিফলন ও দীর্ঘমেয়াদি প্রভাব শাপলা চত্বরের ঘটনা অনেকের জীবন বদলে দিয়েছে। অনেকে দীনের পথে ফিরেছেন। আপাতদৃষ্টিতে সমাধান না এলেও এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ‘অরাজনৈতিক’ গণআন্দোলন হিসেবে বিবেচিত। দীনের আলো নিভবে না — যারা দীনের বিরোধিতা করে, তারাই নিভে যাবে।নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক: সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত নয়। বিভিন্ন পক্ষ তাদের সুবিধামতো সংখ্যা বলে।
প্রথম আলোর গনহত্যায় মদদ : আপনার আপলোড করা ছবিতে থাকা শিরোনামগুলো নিচে দেওয়া হলো: হেফাজতের তাণ্ডবে 'সবুজ' হারাল মতিঝিল-পল্টন অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা হেফাজত দুর্যোগ নিয়ে এসেছিল: নাসিম হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ (ভিডিও রিপোর্টের শিরোনাম) হেফাজতের তাণ্ডবে জ্বলছে পল্টন (ভিডিও রিপোর্টের শিরোনাম)
রাজধানীতে ৮ ঘণ্টার ধ্বংসযজ্ঞ হেফাজত তাণ্ডব চালাতে প্রস্তুতি নিয়ে এসেছিল: ইনু। ধ্বংসযজ্ঞ চালিয়েছে হেফাজত-জামায়াত-বিএনপি: বনমমন্ত্রী। হেফাজতের তাণ্ডবে পল্টন-মতিঝিলে ধ্বংসস্তূপ ৬ এ মে ২০১৩।
A teenage Hefajat-e Islam supporter aims his slingshot at law enforcers during a clash in Paltan area in the capital on Sunday. may 6, 2014.
প্রথম আলো ও ডেইলি স্টার নাগরিকদের বিরুদ্ধে তাদের বিষদাঁত দেখিয়েছে। গণহত্যার প্লট নির্মাণ করেছে। যার তাদের শিরোনাম থেকে স্পষ্ট প্রতিনিয়ত প্রমাণিত হয়েছে। আর না হলে এখন ৪ মে ২০২৬ — সাম্প্রতিক প্রতিবেদনে
আমার দেশ প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করবে।
শাপলা চত্বর মূলত ঈমান ও কুফরের স্পষ্ট সীমারেখা ঠিক করে দিয়েছে। বাঙালী মুসলমানের রাসুল প্রেমে উজ্জীবিত দ্রোহের আগুন থেকে সেদিন ঈমানের জাগরণ তৈরি হয়। এবং সেদিনের ঘটনা আমাদের নজরানা ও ইন্তিফাদা। সেক্যুলাররা যে তাদের নিজেদের প্রতি অসৎ এর বড় প্রমাণ এতো বড় গনহত্যার দিন কোন রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান বা কর্মসূচি নেই। এখনো আলেমসমাজ ও ইসলামপন্থীরা না-মানুষ, নাগরিকের কাতারেই পড়ে না। সেদিন আহমদ শফি রাহি. এর নির্দেশ ও জুনাইদ বাবুনগরী রাহি. এর হুঙ্কার মুসলমানদের জন্য নিয়ামতে রুপ নিয়েছিলো। আজ জাতি রাহবর হারিয়ে ফেলেছে আফসোস।
রেফারেন্স : চিরায়ত শাপলানামা (তেরো থেকে তেইশ) সম্পাদক: খুবাইব মাহমুদ শাহবাগ হতে শাপলা চত্বর সংকলক: মাওলানা ইসমাইল খান বিশ্বাসের বহুবচন (শাপলা থেকে শাহবাগ) লেখক: রশিদ জামিল। শাপলা চত্বরে গণহত্যা (চেপে রাখা ইতিহাসের দিনলিপি) লেখক: মহিউদ্দিন বিন জুবায়েদ আমাদের ইন্তিফাদা লেখক: মুহাম্মদ আতীক উল্লাহ,আমার দেশ দ্যা ডেইলি স্টার
মতামত