ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :  কুমিল্লার চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন(৩২) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত আটটার সময় পৌর এলাকার সেনেরখীল মোল্লা কোনায় এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে একইভাবে তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আহত হয়। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিবেশী আবদুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন, তাঁর রাবেয়া আক্তার ও সন্তানদের নিয়ে সেনেরখীল গ্রামের মোল্লা কোনায় আবুল হাশেমের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী রাবেয়া আক্তার ডিস লাইন মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাবেয়া আক্তার চিৎকার করতে থাকে। তাৎক্ষণিক ইসমাইল হোসেন তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইসমাইল হোসেন পুনরায় ওই ডিস লাইনটি মেরামতের কাজ শুরু করে। একইভাবেই ইসমাইল হোসেন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে লুটিয়ে পড়ে। আশ-পাশের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই বিদ্যুৎষ্পৃষ্ঠে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে ডিস লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x