ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২, গাইবান্ধা শহরের ‘ক্যাসিনো সম্রাট’রা ধরাছোঁয়ার বাইরে

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জেলার শহরকেন্দ্রিক ক্যাসিনো চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ স্থানীয়দের।

সাঘাটা থানা পুলিশ জানায়,( ০৫ ঠা মে) মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  সাঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

*গ্রেপ্তারকৃতারা হলেন,,শাফিন আহমেদ বিপুল( ৩৩) পিতা: মোঃ আফজাল হোসেন, গ্রাম: হাসিলকান্দি, সাঘাটা, গাইবান্ধা। শ্রী পলাশ চন্দ্র ঘোষ ৩২*, পিতা: মৃত ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, গ্রাম: ঝাড়াবর্ষা, সাঘাটা, গাইবান্ধা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে শাফিন আহমেদ বিপুল অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, গাইবান্ধা শহরে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত মূল ‘সম্রাট’রা প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। শুধু মাঠপর্যায়ের এজেন্টদের গ্রেপ্তার করে এই চক্র নির্মূল করা সম্ভব নয়। অনলাইন জুয়ার বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তারা।

এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২, গাইবান্ধা শহরের ‘ক্যাসিনো সম্রাট’রা ধরাছোঁয়ার বাইরে

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x