ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল

ঢাকা: জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজসেবা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ  বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মো: মফিদুল ইসলাম সরকারকে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন জাগ্রত মহা-কবি শিহাব রিফাত আলম। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি হয়ে ওঠে সুশৃঙ্খল ও প্রাণবন্ত। দিন-রাত পরিশ্রম করে আয়োজনকে সফল করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানের অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নুসরাত জাহান কথা, প্রেসিডেন্ট, জাগ্রত পথ শিশু বাংলাদেশ।

 নুসরাত জাহান কথা, যিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী হিসেবে পরিচিত। সবার কল্যাণে নিরলস শ্রম দেওয়া এই তরুণীর আন্তরিকতা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

সম্মাননা প্রাপ্ত সাংবাদিক মফিদুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্যচর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। ২০০৫ সাল থেকে তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর লেখা ইতালি, চীন এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, যা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে তাঁর পরিচিতি তুলে ধরেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সম্মাননা সমাজে ইতিবাচক কাজের প্রতি অনুপ্রেরণা জোগায় এবং নতুন প্রজন্মকে সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঢাকায় জাগ্রত জাতীয় কাউন্সিল–২০২৬: সমাজসেবা ও সাহিত্যে সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও কবি মফিদুল

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x