কক্সবাজার উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৬৪ বিজিবি আবারও সাফল্য দেখিয়েছে। গত ৪ মে ২০২৬ তারিখে তিনটি পৃথক অভিযানে মোট ১,০০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবি সূত্র জানায়, পালংখালী বিওপি’র আওতাধীন উলুবনিয়া মাঝেরকাটি ও পশ্চিমপাড়া ব্রিজ এলাকা এবং হোয়াইক্যং বিওপি’র ক্যারেঙ্গাঘোনা এলাকায় প্রযুক্তির সহায়তায় চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে অভিযান চালানো হয়। এতে পৃথকভাবে ৭০ হাজার, ১০ হাজার ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত