ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

মনির হোসেন, বেনাপোর প্রতিনিধি:- তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর বৃহস্পতিদবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেই সাথে স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার। আমদানি-রপ্তানি চালু হওয়ায় প্রাণচঞ্চলতা ফিরে এসেছে দু’দেশের বন্দর এলাকায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে। অপরদিকে বেনাপোল থেকে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে ঢুকছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রাখা হয় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বাণিজ্য বন্ধসহ চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার। তবে এ সময়ে পচনশীল পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার সীমিত পরিসরে চলে। শুধুমাত্র মুমুর্ষ রোগিদের যেতে দেয়া হয়।

বন্দর সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের উত্তর ২৪ পরগঁনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় সোমবার ২৭ এপ্রিল সকাল  থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ রাখা হয়। তবে বিশেষ প্রয়োজন এবং জরুরী চিকিৎসা সেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিন দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। পাসপোর্টযাত্রীও চলাচল করছে। তবে আগে থেকেই বেনাপোল কাস্টমস ও বন্দরের কাজকর্ম স্বাভাবিক ছিল। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

৩ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে, পারাপার হচ্ছেন পাসপোর্টযাত্রীরা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x