ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মহেশখালীর ৩ মাদক কারবারি ইয়াবাসহ আটক, বাঁশখালীতে র‍‍্যাব-৭ এর অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে র‍‍্যাব-৭ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

র‍‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বাঁশখালী গার্লস কলেজের সামনে প্রধান সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‍‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব জানতে পারে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা বাঁশখালী হয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে পাচার করা হচ্ছে। পরে চেকপোস্টে সন্দেহভাজন সিএনজিটি পৌঁছালে র‍‍্যাবের উপস্থিতি টের পেয়ে এতে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভার গোনাপাড়া এলাকার মো. সলিম উল্লাহ (৪৩), কুতুবজোম এলাকার মো. হাসান মুরাদ (৪৮) এবং একই এলাকার মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)।

র‍‍্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মহেশখালীর ৩ মাদক কারবারি ইয়াবাসহ আটক, বাঁশখালীতে র‍‍্যাব-৭ এর অভিযান

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x