নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মালামাল ও ১১টি বার্মিজ গরু আটক
উপশিরোনাম:
সিজার মূল্য প্রায় ২৯ লাখ ৪৪ হাজার টাকা, পাচার প্রতিরোধে বড় সফলতা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বাংলাদেশি মালামাল ও মালিকবিহীন বার্মিজ গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ফুলতলী, হাতিমারাঝিড়ি, লেম্বুছড়ি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, ছাতা, ঘড়ি, ক্যালকুলেটর, ফ্লোরমেট, পশুখাদ্য (ফিড)সহ বিভিন্ন ধরনের পণ্য। এছাড়া মালিকবিহীন ১১টি বার্মিজ গরুও আটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ২৫০ টাকা।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সতর্ক, দৃঢ় এবং আপসহীন অবস্থানে রয়েছে।
মতামত